মালদা

সোমবার সকাল থেকে উত্তাল গৌড় মহা বিদ্যালয়। এখনও ভর্তি হতে পারেনি প্রায় ৫০-৬০ জন ছাত্র ছাত্রী

সোমবার সকাল থেকে উত্তাল গৌড় মহা বিদ্যালয়। বি.এ-র প্রথম বর্ষের পাস কোর্সের ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য গৌড় মহা বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ কে ঘিরে বিক্ষোভ দেখাল টি এম সি পি। তাদের দাবী এখনও ওল্ড মালদা ব্লক ও শহরের প্রায় ৫০-৬০ জন ছাত্র ছাত্রী ভর্তি হতে পারেনি। কলেজ কতৃপক্ষ বার বার ভর্তির প্রতিশ্রুতি দেওয়ার পরেও ভর্তি নেয় নি বলে অভিযোগ টি এম সি পি-র। সেই সব ছাত্র ছাত্রীদের ভর্তি না নেওয়ায় গৌড় মহা বিদ্যালয়-এর টিচার্স ইনচার্জ কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃনমুল ছাত্র পরিষদের ছেলেরা। 

        এই বিষয়ে গৌড় মহা বিদ্যালয়-এর টিচার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান, গত ২৯ শে জানুয়ারী কলেজের সকল রকম ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু গৌড় মহা বিদ্যালয়েই নয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত ২২ টি কলেজেই বিশ্ববিদ্যালয়ের গাইড লাইন অনুযায়ী ভর্তির প্রক্রিয়া শেষ। অনলাইনের মাধ্যমে ভর্তির কাজ হওয়ায় তা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের হাতে। এই সমস্যা সমাধান করার ক্ষমতা আমার হাতে নেই। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/unko7vfMrCE